সর্বশেষ

বিভাগভিত্তিক বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতালের পরিকল্পনা

অনলাইন ডেস্ক

দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে ভেটেরিনারি শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তার সঙ্গে প্রাণিসম্পদ খাতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যে প্রাণিজ খাদ্য গ্রহণ করছে, সেটি রোগমুক্ত ও নিরাপদ কি না তা নিশ্চিত করতে গবেষণা এবং আধুনিক চিকিৎসাব্যবস্থার প্রয়োজন রয়েছে।

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান

তিনি জানান, বর্তমানে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতালগুলো অনেকটাই রাজধানীকেন্দ্রিক। প্রাণীর সংখ্যা এবং চিকিৎসার প্রয়োজন বিবেচনায় দেশের প্রতিটি বিভাগে এমন হাসপাতাল গড়ে তোলার চিন্তা করা হচ্ছে।

ভেটেরিনারি শিক্ষার্থীদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষাজীবন শেষে শিক্ষার্থীরা যাতে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পান, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষি খাতের অবদান গুরুত্বপূর্ণ। মানুষের প্রোটিনের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও কার্যকর করা প্রয়োজন।

জুলাই আন্দোলনের দুই যোদ্ধার হাতে প্রধানমন্ত্রীর উপহার, দেওয়া হলো রিকশা ও অটোরিকশা

বাকৃবিতে আয়োজিত তিন দিনের এই সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৬৫০ গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ভেটেরিনারিয়ান অংশ নিচ্ছেন। সম্মেলনে মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপনের কথা রয়েছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ আগস্ট ২০২৬
Trulli

বিভাগভিত্তিক বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতালের পরিকল্পনা