সর্বশেষ

সর্বসম্মত সিদ্ধান্তে রাষ্ট্রপতি পদে অলি আহমদকে বেছে নিল ১১ দলীয় জোট

অনলাইন ডেস্ক

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অভিন্ন প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করেছে ১১ দলীয় জোট। রোববার রাজধানীতে জোটের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অলি আহমদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

জোটের নেতাদের ভাষ্য অনুযায়ী, শরিক দলগুলোর মধ্যে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার সভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

এর আগে শনিবার জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে জোটের শরিকদের সঙ্গে আলোচনার পর অলি আহমদকে জোটের অভিন্ন প্রার্থী করার সিদ্ধান্ত আসে।নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন দল বিএনপি ইতোমধ্যে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে।সংসদের বর্তমান কাঠামো অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ফলে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণাকে ঘিরে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণের আলোচনা শুরু হয়েছে।

হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৭০
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ আগস্ট ২০২৬
Trulli

সর্বসম্মত সিদ্ধান্তে রাষ্ট্রপতি পদে অলি আহমদকে বেছে নিল ১১ দলীয় জোট