সর্বশেষ

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮০

অনলাইন ডেস্ক

দেশে হামের পরিস্থিতিতে নতুন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া এই দুই শিশুসহ এ পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০ জনে।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

ককটেল তৈরির উপকরণ ও ৯ হাজার মুখোশ উদ্ধার, যুবলীগ নেতা আটক

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন।গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৮ জন এবং সন্দেহজনক হামে ৭৮২ জনের মৃত্যু হয়েছে।

 

মহেশখালীতে এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হচ্ছে গ্যাস পরিস্থিতি

এ সময়ের মধ্যে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০৭ জনের। পাশাপাশি ৮৭২ জনের মধ্যে সন্দেহজনক হামের উপসর্গ পাওয়া গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৮৪ জন। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৩৮৫ জনের।নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৬২ জন। বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে ৩ এবং ময়মনসিংহ ও রাজশাহীতে ২ জন করে মারা গেছেন।সন্দেহজনক হামের ক্ষেত্রেও ঢাকায় মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ, ৩৪২ জন। এরপর সিলেটে ১২৫, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ এবং রংপুরে ১৩ জনের মৃত্যু হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ আগস্ট ২০২৬
Trulli

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮০