সর্বশেষ

দেবিদ্বারে সাদাত জুটের দুই শ্রমিক নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগের’প্রতিবাদে মানববন্ধন

অ্যাডমিন

কুমিল্লার দেবিদ্বারে সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচিত দুই নেতার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অভিযোগ’ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে মানববন্ধন করেছেন শ্রমিক-কর্মচারীরা।

মঙ্গলবার (১১ আগস্ট) সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিক-কর্মচারীদের উদ্যোগে প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ও ক্রীড়া সম্পাদক সোহেল রানা শুভর বিরুদ্ধে প্রচারিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

আশুলিয়ার ভাসুরের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই দুই শ্রমিক নেতাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এর ফলে তাদের ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তারা।

শ্রমিকদের অভিযোগ, বিভিন্ন ভুয়া ও ফেক আইডি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি বিভ্রান্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব ভিডিও বা তথ্যের সত্যতা যাচাই না করে প্রচার করা হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো উচিত। পরে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন। তদন্তের আগেই কাউকে সামাজিকভাবে হেয় করা কিংবা তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আশুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মানববন্ধন থেকে দুই শ্রমিক নেতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ভিডিও ও তথ্যের উৎস শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

শ্রমিক-কর্মচারীরা আরও বলেন, নির্বাচিত শ্রমিক নেতাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করে নিষ্পত্তি করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে কাউকে হয়রানি বা সামাজিকভাবে হেয় করার চেষ্টা বন্ধ করতে হবে।
তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওর বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ আগস্ট ২০২৬
Trulli

দেবিদ্বারে সাদাত জুটের দুই শ্রমিক নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগের’প্রতিবাদে মানববন্ধন