সর্বশেষ

সব প্রস্তুতি শেষ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন

অনলাইন ডেস্ক

দেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিইসি বলেন, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতাও পাওয়া যাচ্ছে। ফলে নির্ধারিত প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা। দীর্ঘ সময় পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এর দিকে দেশবাসীর পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও নজর রয়েছে।তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতিও ভোটার তালিকায় রয়েছেন।

তানজানিয়ায় ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দলের ঢাকা ত্যাগ

সিইসি বলেন, ১৯৯১ সালের আইন ও বিধিমালা অনুসরণ করেই পুরো নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংসদের নিয়মিত অধিবেশন না থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ বৈঠক আহ্বান করা হবে এবং সেখানে সংসদ সদস্যরা ভোট দেবেন।নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটগ্রহণ ও গণনার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার কথাও জানানো হয়েছে। ভোটের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতার ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। বিকেল ৫টায় ভোট গণনা শুরুর সময়ও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে।ভোট গণনা শেষে প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোট, বাতিল ভোটসহ ফলাফলের বিস্তারিত ঘোষণা করা হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীকেই রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে পরবর্তী সময়ে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সিইসি।

বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ: মুনীরুজ্জামান
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ আগস্ট ২০২৬
Trulli

সব প্রস্তুতি শেষ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন