সর্বশেষ

বিদ্যুৎ সংকটের দায় বর্তমান সরকারের নয়: উপদেষ্টা জাহেদ

অনলাইন ডেস্ক

দেশের চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বুধবার বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ বলেন, বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন এবং সেই কষ্টের জন্য প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। বর্তমান সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বলেও তিনি দাবি করেন।

তার বক্তব্যে আগের সরকারের সমালোচনাও উঠে আসে। তিনি বলেন, অতীতে এমন একটি সরকার রাষ্ট্র পরিচালনা করেছে, যার ক্ষমতায় থাকার পেছনে জনগণের ভোটের দায়বদ্ধতা ছিল না। ফলে জনগণের প্রতি জবাবদিহির প্রয়োজনীয়তাও তারা অনুভব করেনি। বর্তমান সরকারের ১৮০ দিনের কার্যক্রম মূল্যায়নের কথাও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, সরকারের উপদেষ্টা ও বিশেষজ্ঞরা ইতোমধ্যে কাজের মূল্যায়ন করছেন। ভবিষ্যতে ছয় মাস পরপর প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করা হবে।

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি ৬৬.৩%, বড় উদ্বেগ বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম

সরকারি কর্মকর্তাদের জনগণের কাছে সরকারের নীতি ও কর্মসূচি তুলে ধরার ক্ষেত্রে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, পাঁচ বছর পর জনগণের কাছে সরকারের কাজের হিসাব দিতে হবে। বাংলাদেশে ভবিষ্যতে কার্যকর নির্বাচনী ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে জাহেদ উর রহমান বলেন, সরকারের সঙ্গে জনগণের যোগাযোগ থাকতে হবে এবং জনগণের মতামতকে রাষ্ট্র পরিচালনায় গুরুত্ব দিতে হবে।শিশু-কিশোরদের মাদক ও বিভিন্ন ধরনের আসক্তি থেকে দূরে রাখতে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি খেলাধুলা, সংগীত, নৃত্যসহ সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। সভায় রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও সংস্কৃতি কর্মকর্তারা অংশ নেন।

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপির সংসদীয় দলের বৈঠক
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ আগস্ট ২০২৬
Trulli

বিদ্যুৎ সংকটের দায় বর্তমান সরকারের নয়: উপদেষ্টা জাহেদ