সর্বশেষ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি ৬৬.৩%, বড় উদ্বেগ বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের প্রতি দেশের ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষের সন্তুষ্টি রয়েছে বলে একটি জাতীয় জনমত জরিপে উঠে এসেছে। ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেডের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এই তথ্য পাওয়া গেছে।বুধবার প্রকাশিত জরিপের ফল অনুযায়ী, ২১ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে অসন্তুষ্ট। আর ১২ দশমিক ১ শতাংশ কোনো মতামত দিতে চাননি।সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড নিয়ে পরিচালিত জরিপটিকে গবেষণা প্রতিষ্ঠানটি ‘সতর্ক আশাবাদ’-এর চিত্র হিসেবে ব্যাখ্যা করেছে। জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রীকে নিয়ে মানুষের সন্তুষ্টি তুলনামূলক বেশি হলেও দেশের সামগ্রিক গতিপথ ও দৈনন্দিন জীবনযাত্রার উন্নতি নিয়ে মানুষের মধ্যে এখনও দ্বিধা রয়েছে।

জরিপে বয়স, লিঙ্গ, শিক্ষা ও আয়ভেদে প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টির হার ৬১ দশমিক ৭ থেকে ৭০ দশমিক ৩ শতাংশের মধ্যে পাওয়া গেছে। দেশের আট বিভাগেই এই হার ৬২ দশমিক ৩ শতাংশের ওপরে।রাজনৈতিক সমর্থনের দিক থেকেও বিভিন্ন দলের ভোটারদের মধ্যে তারেক রহমানের গ্রহণযোগ্যতার চিত্র উঠে এসেছে। জামায়াতে ইসলামীর সমর্থকদের ৬৫ দশমিক ৫ শতাংশ, জাতীয় নাগরিক পার্টির সমর্থকদের ৬৫ দশমিক ৮ শতাংশ এবং আওয়ামী লীগ সমর্থকদের ৫২ দশমিক ৫ শতাংশ তার কাজের প্রতি সন্তুষ্টি জানিয়েছেন।

তবে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টির হার প্রধানমন্ত্রীর তুলনায় কম। ৫৪ দশমিক ৫ শতাংশ মানুষ সরকারের কাজকে ভালো বলেছেন, বিপরীতে ৩২ দশমিক ৯ শতাংশ বলেছেন খারাপ।দেশ সঠিক পথে এগোচ্ছে বলে মনে করেন ৪৮ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা। বিপরীতে ৩৫ দশমিক ৬ শতাংশ মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে।জরিপে মানুষের প্রধান উদ্বেগ হিসেবে উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি। যথাক্রমে ৫৯ দশমিক ৫ ও ৫৯ দশমিক ১ শতাংশ মানুষ এই দুই বিষয়কে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। এরপর গুরুত্ব পেয়েছে আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান।

বিদ্যুৎ সংকটের দায় বর্তমান সরকারের নয়: উপদেষ্টা জাহেদ

সরকারের কাজের মূল্যায়নেও বিদ্যুৎ ও জ্বালানি খাতে অসন্তোষের চিত্র স্পষ্ট। ৮৯ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা বিদ্যুৎ ব্যবস্থাপনা, ৭৯ দশমিক ৬ শতাংশ জ্বালানি ও গ্যাস এবং ৬৯ দশমিক ১ শতাংশ নিত্যপণ্যের দামের ক্ষেত্রে সরকারের কার্যক্রমকে নেতিবাচকভাবে মূল্যায়ন করেছেন।অর্থনৈতিক চাপের মধ্যেও ভবিষ্যৎ নিয়ে কিছুটা আশাবাদ রয়েছে মানুষের মধ্যে। ৪৬ দশমিক ৫ শতাংশ জানিয়েছেন, এক বছর আগের তুলনায় তাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়েছে। তবে আগামী এক বছরে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন ৩৮ দশমিক ১ শতাংশ।

এ ছাড়া ফ্যামিলি কার্ডের প্রতি ৭৮ দশমিক ৬ শতাংশ, করনীতির প্রতি ৭০ দশমিক ৭ শতাংশ এবং গণভোটের রায় বাস্তবায়নের প্রতি ৭০ শতাংশ উত্তরদাতা সমর্থন জানিয়েছেন।বিরোধী নেতাদের ক্ষেত্রেও জরিপে জনমতের একটি চিত্র তুলে ধরা হয়েছে। জামায়াতে ইসলামীর আমিরের কর্মকাণ্ডকে ভালো বলেছেন ৪৭ দশমিক ৭ শতাংশ এবং এনসিপির প্রতিষ্ঠাতা আহ্বায়কের কর্মকাণ্ডকে ইতিবাচক বলেছেন ৩৯ দশমিক ৮ শতাংশ।নিরাপত্তার বিষয়ে নারী ও সংখ্যালঘুদের মধ্যে তুলনামূলক বেশি উদ্বেগের ইঙ্গিতও পাওয়া গেছে। সন্ধ্যার পর নিজ এলাকায় একা হাঁটাকে নিরাপদ মনে করেন ৬৪ দশমিক ৩ শতাংশ নারী, যেখানে পুরুষদের ক্ষেত্রে এ হার ৭০ দশমিক ৯ শতাংশ। প্রকাশ্যে ধর্মীয় আচার পালনে ৯৫ দশমিক ২ শতাংশ উত্তরদাতা নিরাপদ বোধ করলেও হিন্দু উত্তরদাতাদের মধ্যে এই হার ৮২ শতাংশ।

জরিপের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করা হয়েছে চলতি আগস্টে। প্রাপ্তবয়স্কদের একটি প্যানেলের কাছ থেকে তথ্য নিতে মোট ১০ হাজার ৪১৩টি কল করা হয়েছে। জরিপের সামগ্রিক ফলাফলকে গবেষণা প্রতিষ্ঠানটি সরকারের প্রতি মানুষের ‘সতর্ক আশাবাদ’ হিসেবে মূল্যায়ন করেছে।

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপির সংসদীয় দলের বৈঠক

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ আগস্ট ২০২৬
Trulli

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি ৬৬.৩%, বড় উদ্বেগ বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম