সর্বশেষ

শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে এই শ্রদ্ধা নিবেদনকে ঘিরে সেখানে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্টদের উপস্থিতি ছিল।বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মনোনীত এই প্রার্থী মোট ২৫৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

তানজানিয়ায় ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দলের ঢাকা ত্যাগ

রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ সংসদ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য মিলিয়ে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।পরে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সংক্রান্ত গেজেটও প্রকাশ করা হয়।

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হলো। ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। এরপর দীর্ঘ সময় পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ: মুনীরুজ্জামান

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ আগস্ট ২০২৬
Trulli

শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল