সর্বশেষ

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি মুর্মু

অনলাইন ডেস্ক

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শুক্রবার পাঠানো এক শুভেচ্ছাবার্তায় ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ও জনজীবনের অভিজ্ঞতা তার নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু ভৌগোলিক নৈকট্যের ওপর নির্ভরশীল নয়। দুই দেশের বন্ধন অভিন্ন ত্যাগের ইতিহাস, দীর্ঘদিনের সাংস্কৃতিক যোগাযোগ এবং পারস্পরিক বন্ধুত্বের ভিত্তির ওপর গড়ে উঠেছে।

তেঁতুলিয়া থেকে টেকনাফ, ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে।

আগামী দিনগুলোতে দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে একযোগে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি।

শুভেচ্ছাবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সুখ কামনা করার পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন দ্রৌপদী মুর্মু।

যুক্তরাষ্ট্রের জবাব নিয়ে পর্যালোচনা করছে ইরান, প্রস্তুত তেহরানও

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ আগস্ট ২০২৬
Trulli

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি মুর্মু