সর্বশেষ

মন্ত্রিসভায় নতুন মুখ, শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে ছয়জন সদস্য যুক্ত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়।

নতুন করে দায়িত্ব পাওয়া ছয়জনের মধ্যে চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী রয়েছেন।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া চারজন হলেন—ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত।

শিক্ষায় এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হয়। তার শপথ শেষ হওয়ার পরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে মন্ত্রিসভায় নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। শপথের মাধ্যমে তাদের দায়িত্ব গ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।

প্রতি বছর ৭ নভেম্বর থাকবে সাধারণ ছুটি

বঙ্গভবনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, বিচারপতি, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ আগস্ট ২০২৬
Trulli

মন্ত্রিসভায় নতুন মুখ, শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী