সর্বশেষ

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী

অনলাইন ডেস্ক

রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা না হলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে। অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে দেশের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা ছিল। তিনি ঘটনার পেছনের কারণ খুঁজে বের করে তা নির্মূল করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।তিনি বলেন, দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে হবে। কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনতে হবে। বর্তমান পরিস্থিতি থেকে আরও উত্তরণ ঘটাতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে অপরাধীরা আইনের আওতায় আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

একক প্রার্থী নিয়ে ঐক্যবদ্ধভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি

দেশে মাদকবিরোধী অভিযান আরও জোরদারের আহ্বান জানিয়ে রিজভী বলেন, দেশের কোথাও কোনো ধরনের মাদক থাকা উচিত নয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে মাদক কারবারিরা যেন কোনোভাবেই ছাড় না পায়, সেটিই সবার প্রত্যাশা।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নীতি ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জাতীয় জীবনে মহানবীর আদর্শ অনুসরণ করলে মানবজীবনে সফলতা অর্জন সম্ভব। এর মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে।

গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী

রিজভী আরও দাবি করেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করেছে এবং মন্ত্রী ও সংসদ সদস্যরা গণমাধ্যম, জনগণ ও তৃণমূলের সামনে জবাবদিহি করছেন।অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ আগস্ট ২০২৬
Trulli

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী