ঢাকা নতুন ইপিজেডের রিং শাইন টেক্সটাইলস লিমিটেডসহ প্রায় সব প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য বিনামূল্যে যক্ষ্মা রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পের মাধ্যমে শ্রমিকদের বিনামূল্যে যক্ষ্মা পরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে।

রিং শাইন টেক্সটাইলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অনুরুদ্ধ পিয়াল স্যারের সহযোগিতায় রিং শাইন টেক্সটাইলস লিমিটেডে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, যক্ষ্মা রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং আক্রান্তদের চিকিৎসাসেবার আওতায় আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ১৯টি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা ক্যাম্প স্থাপন করে কার্যক্রম পরিচালনা করেছেন। যত দিনলাগে এই ভাবে বিভিন্ন প্রতিষ্টানে বিনামূল্যে যক্ষ্মা পরীক্ষা ও চিকিৎসাসেবা চালিয়ে যাবেন। ক্যাম্পে ৬ সদস্যের একটি দল কাজ করছে। এসব দলের মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদান এবং যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ কার্যক্রমে আইআরডি বাংলাদেশের হেলথ অ্যান্ড সাইকোসোশ্যাল কাউন্সেলর শেখ ফারুক এবং জেনেরিক হেলথকেয়ার লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) মো. মুজতবা আলী মাসুম সংশ্লিষ্ট রয়েছেন।
স্বাস্থ্যসেবা ক্যাম্পে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রমিকদের বিনামূল্যে যক্ষ্মা রোগের পরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ রয়েছে। কারখানার শ্রমিকদের এ সুযোগ গ্রহণের জন্য কারখানা কর্তৃপক্ষ উৎসাহিত করা সহ সার্বিক সহযোগিতা প্রদান করছে ।

সংশ্লিষ্টরা জানান, যক্ষ্মা রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রমের মাধ্যমে শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং যক্ষ্মা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।
শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।












