যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং সুস্থ ধারার বিনোদন বজায় রাখার লক্ষ্যে শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সাভারে অনুষ্ঠিত হচ্ছে ‘সাভার ওয়াইএমসিএ যুব ফুটবল টুর্নামেন্ট–২০২৬’। প্রতিযোগিতার ধারাবহিকতায় উৎসবমুখর পরিবেশে মাঠে গড়িয়েছে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ।
এ দিনের উত্তেজনাকর ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছে ‘কমলাপুর যুব সংঘ’ এবং ‘রিংকু ফুটবল একাডেমি’। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকরা দারুণ এক ফুটবলের অভিজ্ঞতা উপভোগ করেন।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আমির শিরালী। উপস্থিতি শেষে তিনি টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানান এবং তরুণদের মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ জুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে। আয়োজক কমিটির সদস্যরা জানান, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা রাখতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সমাপনী ম্যাচ পর্যন্ত তাদের এই উদ্দীপনা বজায় থাকবে।

















