মসাভারের বিরুলিয়া ইউনিয়নে গণসংযোগ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুমার নামাজ আদায় করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বিরুলিয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে তিনি উপস্থিত সাধারণ মুসল্লি ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন এবং সকলের সাথে পারস্পরিক খোঁজ-খবর নেন। এ সময় তিনি এলাকার সার্বিক সামাজিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে সাধারণ মানুষের কথা শোনেন।
সংক্ষিপ্ত কুশল বিনিময়কালে মাওলানা ইসমাইল হোসেন বলেন,”একটি আদর্শ ও বৈষম্যহীন সমাজ গঠনে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চর্চা অপরিহার্য। বিরুলিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় আমি সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
পরে এলাকার শান্তি, সমৃদ্ধি এবং উপস্থিত সকলের কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















