সর্বশেষ

আইএইএর প্রস্তাব প্রত্যাখ্যান, পারমাণবিক অবস্থান নিয়ে অনড় উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাম্প্রতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং জানিয়েছে, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে তাদের অবস্থান পরিবর্তনের কোনো প্রশ্নই নেই।শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থানের কথা জানায়। দেশটির দাবি, আইএইএর প্রস্তাব তাদের পারমাণবিক কর্মসূচিতে কোনো প্রভাব ফেলবে না।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জংও আইএইএর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে সংস্থাটি যে অবস্থান নেয়, উত্তর কোরিয়ার ক্ষেত্রে তার বিপরীত আচরণ করা হচ্ছে।

ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র

পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, নিজেদের নিরাপত্তার জন্য পারমাণবিক সক্ষমতা বজায় রাখা তাদের নীতির অংশ। একই সময়ে কিম জং উন দেশটির গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদনকারী কয়েকটি কারখানা পরিদর্শন করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা বাড়ার পর দেশটির সামরিক সক্ষমতা আধুনিকায়নের কার্যক্রমও জোরদার হয়েছে।

তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলায় ক্যাপ্টেন নিহত

এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ ও সংলাপের সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরিতে সিউল কাজ করবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ সেপ্টেম্বর ২০২৬
Trulli

আইএইএর প্রস্তাব প্রত্যাখ্যান, পারমাণবিক অবস্থান নিয়ে অনড় উত্তর কোরিয়া