সর্বশেষ

নভেম্বরে শুরু হচ্ছে ‘মডেল খাল’ কর্মসূচি, থাকবে মাছ চাষ ও বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক

দেশের খালগুলোকে ঘিরে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ‘মডেল খাল’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান মন্ত্রী।

বিকট শব্দের পর আশুলিয়ার গার্মেন্টসে আগুন

দুলু বলেন, প্রাথমিক পর্যায়ে দেশের ২০টি খালকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শুধু খনন করে খাল সংস্কার নয়, এর সঙ্গে পানি সংরক্ষণ ও নিষ্কাশন, খালের পাড়ে গাছ লাগানো, মাছ চাষ এবং হাঁস পালনের মতো কার্যক্রমও যুক্ত করা হবে।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল খননের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। তার মতে, শুষ্ক মৌসুমে সেচ সুবিধা এবং বর্ষায় পানি নিষ্কাশনের পাশাপাশি খালভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড গ্রামীণ জীবনে প্রভাব ফেলতে পারে।

বরিশালে ৬ হাজার টয়লেট ও গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ

সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন কর্মকর্তাদের উন্নয়ন প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দিতে বলেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ যেন অব্যবহৃত অবস্থায় ফেরত না যায় এবং অর্থের অপচয় রোধ করা হয়—এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ সেপ্টেম্বর ২০২৬
Trulli

নভেম্বরে শুরু হচ্ছে ‘মডেল খাল’ কর্মসূচি, থাকবে মাছ চাষ ও বৃক্ষরোপণ