সর্বশেষ

২০২৯ সালের জুনে যান চলাচলের জন্য খুলবে ঢাকা-সিলেট ছয় লেন

অনলাইন ডেস্ক

ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার চলমান প্রকল্পের কাজ ২০২৯ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। ওই সময়ের মধ্যে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রকল্পটির বাস্তবায়নে দীর্ঘদিন প্রত্যাশিত গতি ছিল না। তবে সাম্প্রতিক সময়ে কাজ দ্রুত এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পের ভূমি অধিগ্রহণের প্রায় ৫৬ শতাংশ শেষ হয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার আশা করা হচ্ছে।

জাতিসংঘে বাংলাদেশের নতুন রাজনৈতিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন তারেক রহমান

প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি প্রায় ২৭ শতাংশ বলে জানান তিনি। মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি মোট ১৩টি প্যাকেজে বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে পাঁচটি প্যাকেজে কাজের গতি সন্তোষজনক নয়, অন্য আটটির অগ্রগতি তুলনামূলকভাবে ভালো বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের পথে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করে কাজের গতি আরও বাড়ানোর চেষ্টা চলছে। নির্মাণকাজের কারণে বর্তমানে কিছুটা জনদুর্ভোগ তৈরি হলেও প্রকল্প শেষ হলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষাক্রম চান রাষ্ট্রপতি

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ সেপ্টেম্বর ২০২৬
Trulli

২০২৯ সালের জুনে যান চলাচলের জন্য খুলবে ঢাকা-সিলেট ছয় লেন