সর্বশেষ

নতুন পে-স্কেলে বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, কার্যকর ২০২৮ থেকে

অনলাইন ডেস্ক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় পে-স্কেলে বাড়িভাড়া ভাতা সর্বোচ্চ ৬০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থ বিভাগ জারি করা প্রজ্ঞাপনে কর্মস্থল ও গ্রেড অনুযায়ী ভাতার হার আলাদা করা হয়েছে।নতুন কাঠামো অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড ২০ থেকে ১৬ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া পাবেন। গ্রেড ১৫ থেকে ১০-এর জন্য হার ৫০ শতাংশ, গ্রেড ৯ থেকে ৫-এর জন্য ৪৫ শতাংশ এবং গ্রেড ৪ থেকে ১ ও তদূর্ধ্ব পর্যায়ে ৪০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তবে নতুন হারে বাড়িভাড়া অবিলম্বে কার্যকর হচ্ছে না। প্রজ্ঞাপন অনুযায়ী, সংশোধিত হার ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

জাতিসংঘে বাংলাদেশের নতুন রাজনৈতিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন তারেক রহমান

ঢাকার বাইরে নির্ধারিত সিটি করপোরেশন এলাকা, সাভার ও কক্সবাজার পৌর এলাকায় গ্রেড ২০ থেকে ১৬-এর জন্য বাড়িভাড়া ৫০ শতাংশ। একই এলাকায় গ্রেড ১৫ থেকে ১০-এর ক্ষেত্রে ৪০ শতাংশ, গ্রেড ৯ থেকে ৫-এর ক্ষেত্রে ৩৫ শতাংশ এবং গ্রেড ৪ থেকে ১ ও তদূর্ধ্ব পর্যায়ে ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

অন্যান্য এলাকার সরকারি কর্মচারীদের জন্য হার আরও কম। সেখানে গ্রেড ২০ থেকে ১৬-এর জন্য ৪৫ শতাংশ, গ্রেড ১৫ থেকে ১০-এর জন্য ৩৫ শতাংশ, গ্রেড ৯ থেকে ৫-এর জন্য ৩০ শতাংশ এবং গ্রেড ৪ থেকে ১ ও তদূর্ধ্ব পর্যায়ে ২৫ শতাংশ বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।

বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষাক্রম চান রাষ্ট্রপতি

নতুন পে-স্কেলে বাড়িভাড়ার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, টিফিনসহ কয়েকটি ভাতাতেও পরিবর্তন আনা হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ সেপ্টেম্বর ২০২৬
Trulli

নতুন পে-স্কেলে বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, কার্যকর ২০২৮ থেকে