সর্বশেষ

টাঙ্গাইলের মাহমুদনগর ইউনিয়নে বেহাল যোগাযোগ ব্যবস্থা, চরম দুর্ভোগে তিন উপজেলার মানুষ

হৃদয় ঘোষ - টাঙ্গাইল সদর

টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চল মাহমুদনগর ইউনিয়নে দীর্ঘদিনের অবহেলিত কাঁচা রাস্তা ও বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পর্যাপ্ত সংস্কারের অভাবে এলাকার দৈনন্দিন জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

জানা যায়, মাহমুদনগর চরাঞ্চলটিতে পাকা রাস্তার তুলনায় কাঁচা রাস্তার পরিমাণ অনেক বেশি। সামান্য বৃষ্টি হলেই এসব কাঁচা রাস্তা কাদাময় হয়ে যায় এবং চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে। ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে চরম স্থবিরতা নেমে আসে।

পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪

এই রাস্তাগুলো শুধু মাহমুদনগর ইউনিয়নের অভ্যন্তরীণ যোগাযোগই নয়, বরং শহরের সাথে তিন উপজেলার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রধান সড়কগুলোর এমন বেহাল দশার কারণে এই তিন উপজেলার মানুষের জরুরি যাতায়াত, চিকিৎসাসেবা গ্রহণ এবং কৃষিপণ্য পরিবহনে মারাত্মক ব্যাঘাত ঘটছে।

দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাঘাটগুলো অবহেলিত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কার বা পাকাকরণের জন্য পর্যাপ্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যোগাযোগ ব্যবস্থার এই করুণ দশায় এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে।

আশুলিয়ার ভাদাইলে মাছ বাজারে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ৩, আটক ২

জনদুর্ভোগ লাঘবে দ্রুত এসব রাস্তা সংস্কার ও পাকাকরণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ সেপ্টেম্বর ২০২৬
Trulli

টাঙ্গাইলের মাহমুদনগর ইউনিয়নে বেহাল যোগাযোগ ব্যবস্থা, চরম দুর্ভোগে তিন উপজেলার মানুষ