সর্বশেষ

চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

বাংলাদেশে দায়িত্ব শেষ করতে যাওয়া চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদায়ী সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন। তার দায়িত্বকালে দুই দেশের সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে প্রতিমন্ত্রী পর্যায়ের ২+২ মেকানিজম চালুর প্রক্রিয়াও এগিয়ে যাচ্ছে।ইয়াও ওয়েন বাংলাদেশে প্রায় তিন বছর নয় মাসের দায়িত্বকালকে সম্মানের সঙ্গে স্মরণ করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি তাকে অভিনন্দন জানান।বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভবিষ্যতেও চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন বিদায়ী রাষ্ট্রদূত।

হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা: পূর্ণাঙ্গ রায় প্রকাশ

এ সময় তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী বছরের শেষ দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াও ওয়েনের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ সেপ্টেম্বর ২০২৬
Trulli

চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ