সর্বশেষ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কোটবাড়িতে মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা। তারা অপ্রতিম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এর আগে সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে গন্ধমতিতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার জানায়, শুক্রবার দুপুরে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার বাবা সদর দক্ষিণ থানায় জিডি করেন।

জাতীয় গ্রিডের টাওয়ার ঘেঁষে ৮টি ড্রেজার: হাইকোর্টের নির্দেশ তোয়াক্কা না করে বালু উত্তোলন,ঝুঁকিতে বিদ্যুৎ সঞ্চালন

নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছের লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্ত শেষে শনিবার রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।অপ্রতিমের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তদন্তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

পদ্মায় দিন-রাত অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডে সশস্ত্র পাহারা: নীরব ভূমিকায় প্রশাসন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ সেপ্টেম্বর ২০২৬
Trulli

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কোটবাড়িতে মহাসড়ক অবরোধ