ঢাকা জেলার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. জাকির আল আহসানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ রুপি বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে সাভারের আমিনবাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রুপি বেগম চাঞ্চল্যকর এক পুলিশ সদস্য হত্যা মামলার ১ নম্বর প্রধান আসামি জহুরুলের মা। গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার (২০সেপ্টেম্বর ২০২৬) সকালে আমিনবাজার পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল ইনচার্জ এসআই মো.জাকির আল আহসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় রুপি বেগমের হেফাজত থেকে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. জাকির আল আহসান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাকে মাদকমুক্ত করতে এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


















