সর্বশেষ

জাতিসংঘে বাংলাদেশের নতুন রাজনৈতিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন তারেক রহমান

অনলাইন ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর বাংলায় দেওয়া ওই ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন জাতীয় ও বৈশ্বিক বিষয় তুলে ধরবেন তিনি।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাষণের সম্ভাব্য বিষয়গুলো জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

তিনি জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে আইনের শাসন, জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।এর পাশাপাশি তরুণ ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তির সমতাভিত্তিক ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের বিষয়ও আলোচনায় থাকবে।সফরে রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের আয়োজনে একটি সাইড ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হবে।

বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষাক্রম চান রাষ্ট্রপতি

পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘদিন ধরে চলমান। এর কারণে বাংলাদেশের ওপর তৈরি হওয়া চাপ এবং সংকট মোকাবিলায় প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তার বিষয়টি বিশ্বনেতাদের সামনে তুলে ধরা হবে।জলবায়ু পরিবর্তনও প্রধানমন্ত্রীর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি অংশ নেবেন।পরদিন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত ঝুঁকি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সেখানে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ও জলবায়ু ন্যায়বিচারের বিষয়গুলো তুলে ধরবেন তিনি।

২৪ সেপ্টেম্বর মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং মিডওয়াইফারি বিষয়ক একটি সাইড ইভেন্টেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার। এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হতে পারে।

ডিসেম্বরের মধ্যে জুলাই সনদ ও সংবিধান সংশোধনের প্রতিবেদন চূড়ান্ত

এ ছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ও মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে মেটা ও ওয়াল স্ট্রিটসহ কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।সফরের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ সেপ্টেম্বর ২০২৬
Trulli

জাতিসংঘে বাংলাদেশের নতুন রাজনৈতিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন তারেক রহমান