:রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শেরেবাংলা নগরস্থ ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক আলামত দেখে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মরিয়ম খাতুন সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ছিলেন। ঘটনাটি হত্যা না আত্মহত্যা—তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন













