সর্বশেষ

সাভারে পুলিশের এসআই আলতাব হত্যা: আরও ১ জন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ১৭

সাভার প্রতিনিধি

সাভারে কর্তব্যরত অবস্থায় পুলিশের সাব-ইনস্পেক্টর (এসআই) আলতাব হোসেন হত্যার ঘটনায় মিলন নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্য দিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এ পর্যন্ত সর্বমোট ১৭ জনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মামলার এজাহারনামীয় আসামি মিলনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই সে আত্মগোপনে ছিল।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের আগেই মাঠ গরম:গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসআই আলতাব হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে শুরু থেকেই অভিযান জোরদার করা হয়েছে। তদন্তের ধারায় এবং পূর্বে গ্রেপ্তারকৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতেই মিলনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

মামলার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে পুলিশ জানায়, এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া ১৭ জনের অনেকেই হত্যাকাণ্ডের সাথে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তার এবং পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রস্তুত করতে অভিযান ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা গ্রেপ্তার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ সেপ্টেম্বর ২০২৬
Trulli

সাভারে পুলিশের এসআই আলতাব হত্যা: আরও ১ জন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ১৭