সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানাকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। গতকাল (সোমবার) সাভারের সীমান্তবর্তী পার্শ্ববর্তী ধামরাই উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার এজাহারনামীয় আসামি সোহেল রানা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান শনাক্ত করে ধামরাইয়ে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সোহেল রানার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। এতদিন ধামরাইয়ের একটি এলাকায় গা ঢাকা দিয়ে অবস্থান করছিল সে।
আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া আন্দোলন চলাকালে সহিংসতার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও সাভার ও আশেপাশের এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রাখা হয়েছে।




















