সর্বশেষ

প্রীটি গ্রুপে অগ্নিকাণ্ডে নিরপেক্ষ তদন্ত, বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে শ্রমিক সমাবেশ

মোঃ মাইনুল ইসলাম

সাভারের আশুলিয়ায় প্রীটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিঃ’-এ মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের দ্রুত চিহ্নিত করে বিচার, আহত শ্রমিকদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ‘গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ’।

​আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) দুপুর ২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে আয়োজিত এক প্রতিবাদ শ্রমিক সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ এসব দাবি জানান।

ঝিনাইদহে শিশু সাবা হত্যা মামলায় আসামি সাইফুলের যাবজ্জীবন কারাদণ্ড

​সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ শ্রমিক নেতা, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের আহ্বায়ক আবুল হোসাইন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব রফিকুল ইসলাম সুজন,সদস্য শামীমা আক্তার, তপন শাহা, সালেহা ইসলাম সান্তনা,ইসমাইল হোসেন ঠান্ডু, আবু কালাম,লাভলী ইয়াসমিন এবং নাহিদুল ইসলাম নয়ন ও আব্দুল্লাহ বাছিরসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

​সমাবেশে বক্তারা বলেন,সাভারের আশুলিয়ার জামগড়ায় অবস্থিত প্রীটি গ্রুপের কারখানায় নিয়ম-নীতি উপেক্ষা করে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহারের কারণে এই ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রাণহানি ও বিপুলসংখ্যক শ্রমিক আহত হওয়ার পেছনে কারখানা কর্তৃপক্ষের অবহেলা স্পষ্ট। অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের আগেই মাঠ গরম:গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

​নেতৃবৃন্দ আরও বলেন, শুধু কারখানা কর্তৃপক্ষই নয়, এই ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম তদারকিতে ব্যর্থ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ও কর্মকর্তাদেরও জবাবদিহিতার আওতায় এনে আইনি ব্যবস্থা নিতে হবে। এছাড়া অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্বজনদের স্থায়ী পুনর্বাসনে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার রাষ্ট্র ও কারখানা মালিকপক্ষকে বহনের জোর দাবি জানানো হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ সেপ্টেম্বর ২০২৬
Trulli

প্রীটি গ্রুপে অগ্নিকাণ্ডে নিরপেক্ষ তদন্ত, বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে শ্রমিক সমাবেশ