সর্বশেষ

নিউইয়র্কের পথে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অধিকার ও অবস্থান থেকে কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্ন নেই। বরং দেশটির অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরা হবে।

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন গ্রেফতার

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে পরিস্থিতি নিয়েও কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, চাপ প্রয়োগ কিংবা শক্তি ব্যবহার করে কোনো স্বাধীন জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়।

এদিকে সফরের সমন্বয়ের দায়িত্বে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন। সোমবার সেখানে পৌঁছে জাতিসংঘে ইরানি প্রতিনিধিদলের কার্যক্রম সমন্বয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ সেপ্টেম্বর ২০২৬
Trulli

নিউইয়র্কের পথে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান