সর্বশেষ

পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার

এম জাফরান হারুন

পটুয়াখালী মডেল মসজিদের ইমাম ও খতিব সহ তিনজনের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এনে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন জাহানারা নামে এক নারী। এদিকে মামলার তদন্তে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পরে ওই মামলার বাদী জাহানারা বেগমের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী সদর থানা পুলিশ।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ নভেম্বর পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন জাহানারা বেগম (৬৩)। মামলাটি ৮৬৪/২০২৫ নম্বরে নথিভুক্ত হয়। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর (২০০৩ সালের সংশোধনীসহ) ৯(৪) (খ) ও ৩০ ধারায় অভিযোগ আনা হয়।

মামলার এজাহার ও নথি অনুযায়ী, জাহানারা বেগমের ১২ বছর বয়সী নাতনি নাইমা রাবেয়া পটুয়াখালী মডেল মসজিদে আরবি পড়তে যেত। ২০২৫ সালের ১২ নভেম্বর সন্ধ্যার দিকে তাকে মক্তবের পাশের একটি স্টোররুমে নিয়ে গিয়ে মডেল মসজিদের ইমাম ও খতিব তানভীর হোসেন, খাদেম সাব্বির ও আহমাদুল্লাহ ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেন জাহানারা বেগম।

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, দেশি ইলিশের ব্যবসায়ীদের হতাশা কাটলো

মামলায় আরও অভিযোগ করা হয়, ঘটনার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং কয়েকদিন চিকিৎসাধীন রাখা হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। এরপর আদালতে মামলা করেন জাহানারা বেগম। পরে আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পায় পিবিআই।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তদন্তে বাদীর করা অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাদীর নাতি নিজ ইচ্ছায় মডেল মসজিদে গিয়েছিল এবং পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে মামলায় ধর্ষণের যে অভিযোগ আনা হয়েছিল, তদন্তে তার সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তবে জাহানারা বেগম বলেন, চুরির অপবাদে আমার দুই নাতিকে আটকে রাখা হয়েছিল। এজন্য আমি মামলা করেছি।

বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা

মডেল মসজিদের ইমাম ও খতিব তানভীর হোসেন বলেন, মডেল মসজিদের বিভিন্ন মালামাল চুরি হচ্ছিল। স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় জাহানারা বেগমের নাতিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়। পরে তার বয়স কম হওয়ায় পুলিশ মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়। এর কিছুদিন পরই তাদের তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের মামলা করা হয়। পরে পিবিআই তদন্ত করে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি।

তিনি আরও বলেন, এই মামলার কারণে আমরা দীর্ঘদিন হয়রানির শিকার হয়েছি। ভবিষ্যতে যেন কেউ মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আমরা মূলত একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে গ্রেপ্তার করেছি। পরোয়ানাটি পর্যালোচনা করে জানতে পেরেছি, তিনি ওই মামলার বাদী এবং তার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল। (২২/০৯/২০২৬)

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ সেপ্টেম্বর ২০২৬
Trulli

পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার