সর্বশেষ

সারাদেশে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অস্থিতিশীলতা সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা যুবদল।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি সাভার বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে রাজপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে এসে শেষ হয়।

টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই: ঠিকাদার আটক

​বিক্ষোভ মিছিলে ঢাকা জেলা যুবদল এবং এর আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় তারা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

​মিছিল শেষে আয়োজিত সমাবেশে ঢাকা জেলা যুবদল নেতা আইয়ুব খান বলেন, “কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের দোসররা দেশজুড়ে গুপ্ত হামলা, সন্ত্রাস ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ ও জাতীয়তাবাদী শক্তি এই অপতৎপরতা কোনোভাবেই বরদাশত করবে না।”

পাবনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

​ঢাকা জেলা যুবদল নেতারা হুশিয়ারি দিয়ে বলেন,”জনগণকে সাথে নিয়ে রাজ পথেই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে প্রতিহত করা হবে।” অনতিবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ সেপ্টেম্বর ২০২৬
Trulli

সারাদেশে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ ও সমাবেশ