সর্বশেষ

উখিয়ার সৈকতে একদিনে মিলল তিন অজ্ঞাত মরদেহ

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় সমুদ্রসৈকতের পৃথক দুটি এলাকা থেকে একই দিনে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ৩টার মধ্যে জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী সৈকত এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।পুলিশ জানায়, সকালে মাদারবুনিয়া নৌকার ঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সৈকতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা ইনানী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এর কয়েক ঘণ্টা পর একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী এলাকায় সৈকত থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। তিন মরদেহেরই প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাজিরগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন বিএনপি নেতা আব্দুস সালাম মন্ডল

পুলিশ বলছে, গত ২১ সেপ্টেম্বর টেকনাফের সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনার সঙ্গে উদ্ধার হওয়া মরদেহগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ওই ঘটনায় কোস্টগার্ড ১৭ জনকে জীবিত উদ্ধার করেছিল এবং কয়েকজন নিখোঁজ থাকার খবর পাওয়া যায়।মরদেহগুলোর পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়ায় কারখানা বিস্ফোরণে হতাহতদের স্মরণে মানববন্ধন,ক্ষতিপূরণ ও শাস্তির দাবি
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ সেপ্টেম্বর ২০২৬
Trulli

উখিয়ার সৈকতে একদিনে মিলল তিন অজ্ঞাত মরদেহ