সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে তাদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়সাক্ষাৎকালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান অ্যাটর্নি জেনারেল। একই সঙ্গে রাষ্ট্রের আইনগত স্বার্থ রক্ষা এবং বিভিন্ন বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের চলমান কার্যক্রম ও নেওয়া উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।

হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৭০

এ সময় সংবিধানের সর্বোচ্চতা ও মর্যাদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি আইনের শাসন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।সাক্ষাতে রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার নিশ্চিত করা, নাগরিকদের অধিকার রক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিয়েও আলোচনা হয়।রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অ্যাটর্নি জেনারেলকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব উপস্থিত ছিলেন।

বাড়তি দুই কার্গো এলএনজি কিনছে বাংলাদেশ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ সেপ্টেম্বর ২০২৬
Trulli

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ