সর্বশেষ

বাউফলে বসতঘরের পেছনে গাঁজার চাষ, আটক চাষি ইউসুফ খান

এম জাফরান হারুন

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নে বসতঘরের পেছনে চাষ করা তিনটি গাঁজাগাছ জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় ইউসুফ খান (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৯টার দিকে ওই ইউনিয়নের গুলিঠামৌজ গ্রামের খান বাড়ি থেকে এ গাঁজা গুলো উদ্ধার করা হয়। আটক ইউসুফ খান ওই গ্রাম ও বাড়ির আব্দুল মজিদ খানের ছেলে।

বংশী নদীর থানার ঘাটে বিসর্জন ঘাটের সংস্কার কাজ পরিদর্শন,দ্রুত সম্পন্নের নির্দেশ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. মজিবুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের শুরুতে বাড়ির পাশের রাজ্জাক মোল্লার দোকান থেকে ইউসুফ খানকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ির পেছনে অভিযান চালিয়ে তিনটি গাঁজাগাছ শনাক্ত ও জব্দ করা হয়।

এবিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বিভিন্ন মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় তিনটি গাঁজাগাছ জব্দ ও একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিবালয়ে অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে বিদ্যুতের জাতীয় গ্রিড

স্থানীয়রা জানান, বসতবাড়ির আশপাশে গাঁজাসহ মাদকদ্রব্যের চাষ ও বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও অভিযান আরও জোরদার করা প্রয়োজন। (০৪/১০/২০২৬)

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ অক্টোবর ২০২৬
Trulli

বাউফলে বসতঘরের পেছনে গাঁজার চাষ, আটক চাষি ইউসুফ খান