সর্বশেষ

শিক্ষায় এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

দেশের ইতিহাসে প্রথমবারের মতো চলতি বছরে জাতীয় বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আগামী পাঁচ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ধাপে ধাপে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, চলতি বছরেই শিক্ষার্থীদের নতুন সিলেবাসের বই দেওয়া হচ্ছে। এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে কোনো শিশুই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না।

প্রতি বছর ৭ নভেম্বর থাকবে সাধারণ ছুটি

প্রধানমন্ত্রী কারিগরি ও ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বলেন, বর্তমান সময়ে শিক্ষাদানের পদ্ধতিতেও পরিবর্তন আনা প্রয়োজন। প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প হিসেবে নয়, বরং শিক্ষকদের সহায়ক হিসেবে ব্যবহার করার কথা বলেন তিনি।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্প্রসারণ এবং বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।নতুন সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীরা পাঠ্যবই পাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ ধরে রাখতে আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করা জরুরি।সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় টিচার্স ট্রেনিং কলেজগুলোর আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

তথ্যমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষকতা যেন মেধাবীদের পছন্দের পেশায় পরিণত হয়, সে লক্ষ্যে শিক্ষক নিয়োগে গুরুত্ব দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ অক্টোবর ২০২৬
Trulli

শিক্ষায় এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ: প্রধানমন্ত্রী তারেক রহমান