কুড়িগ্রাম রৌমারী উপজেলার বাগুয়ার চর মায়ের দোয়া নৌকা ৩/১৬/২৬ ঢাকা মানিকগঞ্জ জেলার কালিগঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় সারা বাংলাদেশের ২২টি নৌকা প্রতিযোগিতা করেন।
টানা চারদিন প্রতিযোগিতার মধ্য দিয়ে রৌমারী উপজেলা বাগুয়ার চরের নৌকা বিজয় হয়। প্রথম পুরস্কার একটি মোটর সাইকেল পুরস্কৃত করেন।
মায়ের দোয়া নৌকা চ্যাম্পিয়ন হওয়ায় রৌমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান অভিনন্দন জানায়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী থানা অফিসার ইনচার্জ কাওছার আলী, হায়দার আলী বাংলাদেশ জামায়াত ইসলামী রৌমারী উপজেলা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের চেয়ারম্যান ৩ নং বন্দবের ইউনিয়ন পরিষদ।
নুর আলম খান হিরো যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল রৌমারী উপজেলা, শফিকুল ইসলাম সাংবাদিক সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব।
নৌকার বাইছের দেন পক্ষ থেকে মুজিবুর রহমান আব্দুল কাইয়ুম সাংবাদিক সহ স্থানীয় নেতৃবৃন্দ
নিবার্হী অফিসার মাহবুবুল আলম বলেন, রৌমারী উপজেলার মায়ের দোয়া নৌকা সহ সারা বাংলাদেশ থেকে আসা বিভিন্ন ধরনের ২০টি ঐতিহ্যবাহী নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্যে সরেঙ্গা, ছিপ, কোষা, চিলাকাটা ও বাচারী নৌকা অন্যতম। কাঁসর ও বাদ্যযন্ত্রের তালে তালে বৈঠার ঝাপটায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এর মধ্যে মায়ের দোয়া নৌকা চ্যাম্পিয়ন হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন,আবহমান বাংলার এই প্রাচীন ঐতিহ্য উপভোগ করতে দুপুর থেকেই খালের দুই পাড়ে জমায়েত হতে থাকেন হাজার হাজার দর্শনার্থী। সব বয়সী নারী-পুরুষের করতালি ও হর্ষধ্বনিতে পুরো নদীপাড় এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়। তাই চার দিনের পরিশ্রমের মধ্য দিয়ে রৌমারী উপজেলার মায়ের দোয়া নৌকা চ্যাম্পিয়ন হওয়ায় রৌমারী পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
বিএনপির যুগ্ন আহবায়ক নুর আলম খান হিরো বলেন, আমাদের রৌমারী উপজেলার মায়ের দোয়া নৌকা সারা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি করেছেন , ভবিষ্যতে আর ও এগিয়ে যাবে এর জন্য আমি আমার নিজস্ব অর্থ দিয়ে মায়ের দোয়া নৌকাকে সামনে আরো এগিয়ে নিবো বলে বন্দবের ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা।














