সর্বশেষ

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

সাভার প্রতিনিধি

সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্স ও দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজনই আগুনে পুড়ে মারা গেছেন। এ ঘটনায় বাসের অন্তত সাত যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন ধরে যায়। পরে ওই বাসের পেছনে থাকা আরও একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে।

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, রাত ২টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাসের যাত্রীরা বাস থেকে নেমে যান। আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত অনেককেই স্থানীয়রা হাসপাতালে পৌঁছে দিয়েছেন। তবে এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সে থাকা চার জনের মৃত্যু বিষয় জানতে পেরেছি। আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।

মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে: ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ জানুয়ারি ২০২৫
Trulli

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪