সর্বশেষ

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৫

অনলাইন ডেস্ক

রংপুরে পৃথক ৩ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। আজ শুক্রবার সকালে পৃথক পৃথক স্থানে এই ৩টি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, রংপুর নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজারের আগে সকাল ১০টার দিকে কুড়িগ্রামগামী নৈশ কোচ পাভেল এক্সপ্রেস এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৩ যাত্রী নিহত হন। আরও ৪ জন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, দেশি ইলিশের ব্যবসায়ীদের হতাশা কাটলো

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে জেলার পীরগঞ্জে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কায় ১ জন নিহত হন। আহত হন আরও ২১ জন। পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এ দুঘটনাটি ঘটে। অপরদিকে শহরের নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হন।

রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে। চালকদের সতর্ক করা হলেও চালকরা বেপরোয়া গাড়ি চালনোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটছে।

বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ জানুয়ারি ২০২৫
Trulli

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৫