সর্বশেষ

‘ডিসেম্বর নয়, এখনই দেশে আসেন’: কিশোরগঞ্জে তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

দেশে অস্থিতিশীলতা ও সহিংসতা সৃষ্টির যেকোনো চেষ্টা মোকাবিলার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই দেশে ফেরার আহ্বান জানিয়েছেন।

বুধবার দুপুরে কিশোরগঞ্জ শহরে জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কথিত নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়।

শেখ হাসিনার ষড়যন্ত্রে ‘গুপ্ত বাহিনী’ সহায়তা করছে: রিজভী

সমাবেশে ইয়াসের খান চৌধুরী বলেন, দেশে সন্ত্রাস বা অস্থিরতা তৈরির চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি দাবি করেন, জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় তাদের দল ভূমিকা রেখেছে।

তিনি আরও অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থানকারী আওয়ামী লীগের নেতারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন এবং দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। তবে এসব চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

কুমিল্লা সিটি নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াতের মনোনয়ন তৎপরতা, মাঠে এনসিপি

সম্প্রতি কয়েকটি বাসে আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা সম্ভব নয়। যারা সহিংসতায় জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার করার কথাও বলেন তিনি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ সেপ্টেম্বর ২০২৬
Trulli

‘ডিসেম্বর নয়, এখনই দেশে আসেন’: কিশোরগঞ্জে তথ্য প্রতিমন্ত্রী