সর্বশেষ

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাকের তালিকায় শানাকা-স্টার্লিং-সৌম্য

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের জন্য শূন্য রানে আউট হওয়া অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যানগুলোর একটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাকের তালিকায় শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান, ভারত ও জিম্বাবুয়ের বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটার।এই তালিকায় সবচেয়ে বেশি ১৬টি ডাক রয়েছে শ্রীলঙ্কার দাসুন শানাকার। ১২৪ ইনিংসে প্রায় ২ হাজার ৪৮ রান করেছেন তিনি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাট হাতে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও শূন্য রানে ফেরার সংখ্যাতেও এগিয়ে রয়েছেন তিনি।

এর পরেই রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬০ ইনিংসে তার সংগ্রহ ২ হাজার ৮৯৯ রান। তবে ১৪ বার কোনো রান না করেই আউট হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।তালিকায় বাংলাদেশের সৌম্য সরকারের অবস্থানও উল্লেখযোগ্য। ৮৮ ইনিংসে ১ হাজার ৪৯৪ রান করা এই বাঁহাতি ব্যাটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ বার ডাক মেরেছেন।১২টি করে ডাক নিয়ে একই অবস্থানে রয়েছেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন, আফগানিস্তানের রাহমানউল্লাহ গুরবাজ, ভারতের রোহিত শর্মা এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

টেস্টে সবচেয়ে বড় পাঁচ দলীয় ইনিংস

এ তালিকার পরের অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার ও জিম্বাবুয়ের রেজিস চাকাভা। দুজনের নামের পাশে রয়েছে ১১টি করে ডাক।তবে এক পঞ্জিকাবর্ষে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি ডাকের নতুন রেকর্ড গড়েছেন ভারতের অভিষেক শর্মা। জাপানের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে ২০২৬ সালে তার ডাকের সংখ্যা ১০-এ পৌঁছেছে।

চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক নিশ্চিত বাংলাদেশের
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ সেপ্টেম্বর ২০২৬
Trulli

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাকের তালিকায় শানাকা-স্টার্লিং-সৌম্য