সর্বশেষ

আইএফআইসি ব্যাংকে সিআরআই’র নামে ৩৫ কোটি টাকার এফডিআর

অনলাইন ডেস্ক

আইএফআইসি ব্যাংকে আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিআরআইয়ের বিরুদ্ধে অভিযান চালায় দুদক। অভিযানে প্রতিষ্ঠানটির অফিস বন্ধ পাওয়া গেলেও, ওই ফিক্সড ডিপোজিট রিসিপ্টটি (এফডিআর) পাওয়া যায়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক মহাপরিচালক আখতার হোসেন এসব কথা জানান।

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

তিনি বলেন, ‘সিআরআইয়ের পরিচালনা পর্ষদ বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, ‘তদন্তকালে নথিপত্র ঘেঁটে দেখা গেছে যে, সিআরআইয়ের চেয়ারম্যান সজীব আহমেদ ওয়াজেদ (জয়), ভাইস-চেয়ারম্যান হলেন সায়মা ওয়াজেদ পুতুল।’ সিআরআই ট্রাস্টিদের মধ্যে আছেন রাদওয়ান মুজিব সিদ্দিক এবং নসরুল হামিদ।

অভিযান চলাকালে, দুদক দল ডাচ-বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সোনালী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সিআরআইয়ের ব্যাংকিং রেকর্ড সংগ্রহ করে। প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দুদক আইএফআইসি ব্যাংকে সিআরআইয়ের নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার একটি এফডিআর খুঁজে পায়। এছাড়া সোনালী ব্যাংকের লেনদেনের রেকর্ডও পাওয়া গেছে।

ইসলামিক ক্রেডিট কার্ডে নিষিদ্ধ খাতে লেনদেন বন্ধের নির্দেশ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

আইএফআইসি ব্যাংকে সিআরআই’র নামে ৩৫ কোটি টাকার এফডিআর