সর্বশেষ

রাজিবপুরে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় পোড়ানোয় ১ যুগ পর মামলা আটক ২

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জামায়াতে ইসলামী’র দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ১২ বছর পর মামলা দায়ের করা হয়েছে। দলীয় কার্যালয় আগুনে পোড়ানোর ঘটনায় ৫০ জনের নাম উল্লেখ করে আরও শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে।

রাজিবপুর উপজেলা জামায়াতে ইসলামী কর্মী আজাহার আলী এ বিষয়ে রাজিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।অভিযোগ পেয়ে রাজিবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কাচারীপাড়া গ্রাম থেকে আ’লীগ কর্মী রজব আলী(৫৫), দক্ষিন কাচারীপাড়া গ্রামের মোসলেম উদ্দিন(৬০)কে আটক করেছে। মাছ চুরি ও চাঁদাবাজির অরেকটি মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ব্যক্তিগত সহকারী রাজিবপুর গার্লস হাইস্কুলের শিক্ষক শাহ মোহাম্মদ নুরুজ্জামান (লিটন) (৫৬) কে আটক করে পুলিশ।

পদ্মায় নদীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবৈধ বালু উত্তোলন: হুমকির মুখে জনপদ ও পরিবেশ

রাজিবপুর উপজেলা জামায়াতে ইসলামী’র দলীয় সূত্রে থেকে জানা গেছে,২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী স্থানীয় আ’লীগ নেতা কর্মীরা উপজেলা শহরে অবস্থিত তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙ্গচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দলীয় কার্যালয় পোড়ানোর পরে স্থানীয় নেতাকর্মীদের নামে মিথ্যা হয়রানির মূলক মামলাও দায়ের করে।

দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনায় মামলা দায়েরকারী জামায়াতে কর্মী আজাহার আলীর সাথে কথা হলে তিনি বলেন, মামলা হামলা করে এতদিন আমাদের নেতাকর্মীদের কোনঠাসা করে রেখেছিল আওয়ামী সরকার। তাদের পতনের পর ন্যায় বিচারের স্বার্থে অফিস পোড়ানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শিবালয়ে যমুনা নদীতে দেদারসে চলছে অবৈধ বালু উত্তোলন:রয়েছে হাইকোর্টের নিষেধাজ্ঞা

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি তছলিম উদ্দিন বলেন,জামায়াতে ইসলামীর একজন কর্মী তাদের অফিস পোড়ানোর ঘটনায় অভিযোগ দায়ের করেছে। এঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এছাড়াও চাঁদাবাজির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত ৩ জনকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

রাজিবপুরে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় পোড়ানোয় ১ যুগ পর মামলা আটক ২