সর্বশেষ

সাভার পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সাভার প্রতিনিধি

রুখসানা আকতার সাভারঃ

সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ কারখানায় আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা কাপড় ও কার্টন পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

পদ্মায় নদীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবৈধ বালু উত্তোলন: হুমকির মুখে জনপদ ও পরিবেশ

সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে পাকিজার একটি গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করে।

আগুনের তীব্রতা বেড়ে গেলে চামড়াশিল্প নগরী থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যুক্ত হয়। টানা ২ ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শিবালয়ে যমুনা নদীতে দেদারসে চলছে অবৈধ বালু উত্তোলন:রয়েছে হাইকোর্টের নিষেধাজ্ঞা

সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, আগুন লাগার কারণ পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে হতাহতের কোন প্রকার তথ্য পাওয়া যায়নি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

সাভার পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড