সর্বশেষ

আশুলিয়ার রূপায়ন মাঠ এলাকায় ঝুটের গোডাউনে আগুন

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ার  রূপায়ন মাঠ এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরের দিকে   পাবনার টেক রূপায়ন মাঠ এলাকার শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন।

তারাগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

ফায়ার সার্ভিস জানায়, দুদুপুরের দিকে  আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

ভূমি দস্যু ও সিন্ডিকেটের সাথে আপোষ নয়- ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ মার্চ ২০২৫
Trulli

আশুলিয়ার রূপায়ন মাঠ এলাকায় ঝুটের গোডাউনে আগুন