সর্বশেষ

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়াল

অনলাইন ডেস্ক

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে। দেশটিতে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৭১৯ জনে দাঁড়িয়েছে বলে জান্তা প্রধান মিন অঙ হ্লাইংয়ের বরাত দিয়েছে জানিয়েছে চীনের একটি গণমাধ্যম।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে আরও ৪৫২১ জন আহত হয়েছেন এবং ৪০০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। মিয়ানমারের সামরিক সরকারের প্রধান জ্যেষ্ঠ জেনারেল হ্লাইং বলেছেন, মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে যেতে পারে।

জুন-আগস্টের মধ্যে এল নিনোর শঙ্কা, বাড়তে পারে তাপপ্রবাহ

গত শুক্রবার মিয়ানমারের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি হয়। তীব্র এ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো-সেতু, মহাসড়ক, বিমানবন্দর ও রেলপথ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। চলমান গৃহযুদ্ধের কারণে আগেই দেশটির অর্থনীতি বিপর্যস্ত হয়েছে, এখন মারাত্মক ভূমিকম্পের পর পরিস্থিতি আরও নাজুক আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।

ত্রাণ সংস্থাগুলো মিয়ানমারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানো শুরু করেছে। সংস্থাগুলো জানিয়েছে, এসব এলাকায় খাবার, পানি ও আশ্রয়ের তীব্র অভাব চলছে। ইতোমধ্যে বাংলাদেশ, ভারত, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং রাশিয়া দেশটিতে ত্রাণ সামগ্রীসহ সহায়তা দল পাঠিয়েছে।

পাকিস্তান সীমান্তের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ভারত, ফের সংঘাতের শঙ্কা

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ এপ্রিল ২০২৫
Trulli

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়াল