সর্বশেষ

কারাব্যারাকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

কারাগারের ব্যারাক থেকে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাকের একটি কক্ষের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিহতের মরদেহটি উদ্ধার করে তার সহকর্মীরা ।

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজসহ ইবি প্রশাসনের কাছে ছাত্রদলের ৯ দফা দাবি

এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার সাব ইন্সপেক্টর ইসরাইল হোসেন জানিয়েছেন। ৪২ বছর বয়সী মৃত মো. সাজেদুর রহমান শেরপুর জেলার বাসিন্দা। কারাগার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত রোল কলের সময় সাজেদুর রহমানকে না পেয়ে সহকর্মীরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ব্যারাকে গিয়ে সাজেদুরের ঘরের দরজা বন্ধ দেখে তাদের সন্দেহ হয়। তারা দরজা খুলে ভেতরে ঢুকে সাজেদুরের ঝুলন্ত লাশ দেখতে পান।

দ্রুত ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজেদুরকে মৃত ঘোষণা করেন। সাব ইন্সপেক্টর ইসরাইল হোসেন বলেন,‘হাসপাতালে সুরতহাল করার সময় কারারক্ষী সাজেদুর রহমানের গলায় দাগ দেখা গেছে। আর ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সিলিং ফ্যান যেখানে ঝুলিয়ে রাখা হয় সেখানে দড়ি বাঁধা ছিল।’

চুয়াডাঙ্গার ধুতুরহাটে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, ‘কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়ার জন্য তার সহকর্মী ও পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।’ পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ এপ্রিল ২০২৫
Trulli

কারাব্যারাকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার