সর্বশেষ

খুলনায় বাটা শোরুম ও কেএফসিতে ভাঙচুর-লুটপাটের ঘটনায় আটক ৩১

জেলা প্রতিনিধি

খুলনায় কেএফসি, ডোমিনোজ এবং বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করা হয়েছে। সোমবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে সোনাডাঙ্গা থানা পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) আহসান হাবীব এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভাঙচুর ও লুটপাট হওয়া প্রতিষ্ঠানগুলোর সিসি টিভি ফুটেজ দেখে রাতভর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাবনার পদ্মায় অবৈধ বালু উত্তোলন: শতাধিক ড্রেজার-বাল্কহেডে পরিবহন

প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার খুলনার মানুষ পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ প্রদর্শনের জন্য লোকজন জড়ো হয়। কিন্তু তাদের একটি অংশ ইসরাইলি পণ্য রাখার অভিযোগ তুলে একাধিক প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট চালায়। খবর পেয়ে ওই এলাকায় পুলিশ, র‌্যাব, নৌবাহিনী ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়।

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ এপ্রিল ২০২৫
Trulli

খুলনায় বাটা শোরুম ও কেএফসিতে ভাঙচুর-লুটপাটের ঘটনায় আটক ৩১