সর্বশেষ

রাজিবপুরে মাদকের বিরুদ্ধে অভিযান গ্ৰেপ্তার -১

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

কুড়িগ্ৰামের চর রাজিবপুর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধ দমনের লক্ষ্যে অভিযান পরিচালনা করে চর রাজিবপুর উপজেলা প্রশাসন। বটতলা নামক স্থানে পলি কাউন্টারে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করা দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন।জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের আঙিনায় মাদক সেবনের সময় হাতে-নাতে মরিচাকান্দি এলাকার সিরাজুলের ছেলে হাফিজুর রহমান নামের একজনকে ৩ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের জেল করেছেন।

সোমবার রাত ১১টার দিকে উপজেলার বটতলা ও জাউনিয়ার চর এলাকায় চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহী এর আদেশক্রমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম বাবু। এসময়ে উপস্থিত ছিলেন রাজিবপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।

পাবনার পদ্মায় অবৈধ বালু উত্তোলন: শতাধিক ড্রেজার-বাল্কহেডে পরিবহন

চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। সম্মানিত চর রাজিবপুরবাসী আসুন মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। প্রশাসনকে সহযোগিতা করুন এবং মাদককে প্রতিহত করুন

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ এপ্রিল ২০২৫
Trulli

রাজিবপুরে মাদকের বিরুদ্ধে অভিযান গ্ৰেপ্তার -১