সর্বশেষ

সিরাজগঞ্জের জামিনে মুক্ত হওয়া সাবেক এমপি আজিজকে মারধর

অনলাইন ডেস্ক

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজ। কারামুক্ত হওয়ার পর তাকে মারধর করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সিরাজগঞ্জ শহরের বড় পুল এলাকায় ডা. আব্দুল আজিজকে প্রকাশ্যে এনে বেঁধে রেখে কথা বলার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান। ২৬ সেকেন্ডের ফেসবুক লাইভে তিনি এ ঘোষণা দেন। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক ডা. আব্দুল আজিজের শার্টের কলার টেনে ধরে জোরপূর্বক গাড়িতে তুলার চেষ্টা করছেন এবং তাকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করছেন।

পাবনার পদ্মায় অবৈধ বালু উত্তোলন: শতাধিক ড্রেজার-বাল্কহেডে পরিবহন

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক এমপি ডা. আব্দুল আজিজ ছাড়া পেয়েছেন- এমন খবর পাওয়ার সাথে সাথে ছাত্র-জনতা সিরাজগঞ্জ জেলা কারাগারে সামনে জড়ো হতে থাকেন। এরপর আব্দুল আজিজ যখনই জেলা কারাগার থেকে মুক্ত পেয়ে বের হন, ঠিক তখনই সবাই তাকে ঘিরে ফেলেন। তাকে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সাবেক এমপি ডা. আব্দুল আজিজ জামিনে মুক্ত হওয়ার পরে ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে। বর্তমানে তিনি থানাতে আমাদের কাছে আছেন।

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

ডা. আব্দুল আজিজ সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ডা. আব্দুল আজিজ আত্মগোপনে ছিলেন। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ এপ্রিল ২০২৫
Trulli

সিরাজগঞ্জের জামিনে মুক্ত হওয়া সাবেক এমপি আজিজকে মারধর