সর্বশেষ

রাণীশংকৈলে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

উপজেলা সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা,দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিন করে পরিষদ চত্বরে এসে সকলে পান্তাভাত খাওয়া পর্বে অংশগ্রহণ করেন। ওই চত্বরে বৈশাখী মঞ্চে “বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য” শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও লোকজ সংস্কৃতির অনুষ্ঠান পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে নববর্ষের শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ,জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী প্রমুখ।

পাবনার পদ্মায় অবৈধ বালু উত্তোলন: শতাধিক ড্রেজার-বাল্কহেডে পরিবহন

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান,সহ সভাপতি পান্না বিশ্বাস, খলিলুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, বিএনপি নেতা মুনতাসীর আল মামুন মিঠু, কবি ও সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী,সাবেক অধ্যক্ষ ও ক্রীড়া সংগঠক তাজুল ইসলাম,উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস,সদস্য সচিব আনার কলি,ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ,রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম ইসলাম শিল্পী ও প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পরে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ এপ্রিল ২০২৫
Trulli

রাণীশংকৈলে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন