সর্বশেষ

সাভার থানার দায়িত্ব অবহেলায় দুই এ এসআইকে প্রত্যাহার

সাভার প্রতিনিধি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের নিরাপত্তা দিতে বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছে। সেসব তল্লাশি চৌকিতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই সহকারী উপ-পরিদর্শককে সাভার মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলো সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সারোয়ার হোসেন এবং আব্দুস সাত্তার।

পাবনার পদ্মায় অবৈধ বালু উত্তোলন: শতাধিক ড্রেজার-বাল্কহেডে পরিবহন

ওসি জুয়েল মিঞা জানান, মহাসড়কে অপরাধ দমনে পুলিশ নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল রোববার সকালে পুলিশ টাউন এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছিল। সেখানে যাত্রীবাহী বাসসহ শতভাগ যানবাহনে তল্লাশীর নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে তাদের দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছে। পরে বিষয়টি ঢাকা জেলা পুলিশ সুপার মো: আনিসুজ্জামানকে জানানো হয়। তার নির্দেশে ওই দুই পুলিশ সদশ্যকে সাভার মডেল থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানান, মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করছে। এটি অব্যাহত আছে।

প্রসঙ্গত গত শুক্রবার দুপুর ১২ টার দিকে সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রীজের উপরে ওঠামাত্রই বাসের ভিতরে থাকা ছিনতাইকারীদের একজন চালককে অস্ত্রের মুখে জিম্মি করে বাসটি থামিয়ে ফেলে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণলংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ এপ্রিল ২০২৫
Trulli

সাভার থানার দায়িত্ব অবহেলায় দুই এ এসআইকে প্রত্যাহার